রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান

পাবনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।

ঈশ্বরদী শহর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছানোর পর জ্বালানির কনটেইনারগুলো নির্ধারিত ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড নিশ্চিত করতে প্রতিটি ফুয়েল অ্যাসেম্বলির বাধ্যতামূলক ভিজ্যুয়াল ও ইন্সট্রুমেন্টাল পরীক্ষা করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিজিবি, এসআরবি ও পুলিশের কঠোর নিরাপত্তায় সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা হয়।

গাড়িবহরটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সড়কে সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এ সময় সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

গত ৩ অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি আসা শুরু হয়। সর্বশেষ চালানসহ এ পর্যন্ত দ্বিতীয় ইউনিটের মোট আটটি চালান পৌঁছেছে। আগামী বছরের জুনে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে পারে।

 

/আরএইচ/
সম্পর্কিত
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের
সর্বশেষ খবর
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু