কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় সাংবাদিক আতিক দুই দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮

অভিযুক্ত সাংবাদিক আহসান হাবিব আতিক বগুড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার আহসান হাবিব আতিকের (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই রহিম উদ্দিন তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

অভিযোগে জানা গেছে, বগুড়ার কাহালু সদরের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকার মো. বাবলুর ছেলে আহসান হাবিব আতিক আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার। তিনি স্থানীয় দৈনিক মহাস্থানের স্টাফ রিপোর্টার ও কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, বিভিন্ন অনলাইন ও মানবাধিকার সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

আতিক বগুড়া শহরের খান্দার এলাকার এক শিক্ষক দম্পতির মেডিক্যাল কলেজে ভর্তি কোচিংরত মেয়েকে (১৭) গত ৫ জানুয়ারি ফুসলিয়ে মোটেলে নিয়ে ধর্ষণ করেন। তিনি ছাত্রীর স্থির ও ভিডিও ছবি সংরক্ষণ করেন এবং বিয়ে না দিতে পরিবারকে হুমকি দেন। তারা সম্মানের ভয়ে আইনের আশ্রয় নিতে পারেনি। সর্বশেষ কয়েকদিন আগে ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করলে তার মা বাধ্য হয়ে ৩১ আগস্ট রাতে সদর থানায় মামলা করেন। পুলিশ রাতেই শহরতলির চারমাথা এলাকা থেকে আতিককে গ্রেফতার করে।

পরদিন ছাত্রী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রীয়া রহমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। এছাড়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

তদন্ত কর্মকর্তা উপশহর ফাঁড়ির এসআই রহিম উদ্দিন জানান, আসামি আতিককে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ সেপ্টেম্বর আদালতে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইন মঙ্গলবার দুপুরে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কাহালু প্রেসক্লাবের জরুরি সভায় আতিককে যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের