সুগার মিলের চিটাগুড় বিক্রি করেই আয় ৮ কোটি টাকা!

নাটোর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮

নাটোর সুগার মিল নাটোর সুগার মিল ও লালপুরের নর্থবেঙ্গল সুগার মিলে উৎপাদিত চিটাগুড় বিক্রি করে চলতি অর্থবছরে ৮ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ  চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। নাটোর সুগারমিলের জিএম রফিকুল ইসলাম ও নর্থবেঙ্গল সুগারমিলের এমডি হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। আর এটা সম্ভব হয়েছে সিন্ডিকেট ভাঙার কারণে। এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছেন করপোরেশনের চেয়ারম্যান–এমনই দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

চিটাগুড় গো-খাদ্য, ডিসটিলারি, মাছের খাদ্য ও স্টিল মিলে ব্যবহারের পাশাপাশি স্পিরিট তৈরিতেও ব্যবহৃত হয়। এর বাইরে বর্তমানে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতেও ব্যবহার হচ্ছে।

নর্থবেঙ্গল সুগার মিলের এমডি হুমায়ুন কবীর  জানান, চলতি অর্থবছরে চিটাগুড় উৎপাদিত হয়েছে ৯ হাজার ১৭০ টন। বেশ কয়েক ধাপে টেন্ডারের মাধ্যমে এই গুড় বিক্রি হয়েছে। বর্তমানে আরও মজুত রয়েছে ৪ হাজার ৭৫০ টন।  সুগার মিল

তার দাবি, গত অর্থবছরে এই চিটাগুড় বিক্রি হয়েছে ১১ হাজার ৭১১ টাকা টন। বর্তমান চেয়ারম্যান সনত কুমার সাহা দায়িত্ব গ্রহণের পর জানান, এই চিটাগুড় উৎপাদনের একমাত্র জায়গা সুগার মিল। এক্ষেত্রে কোনও বিকল্প উৎপাদক না থাকায় বাজারের চেয়ে কমদামে গুড় বিক্রির বিপক্ষে অবস্থান নেন তিনি। এভাবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে ওই দাম উঠেছে এখন ২২ হাজার ১৪৭ টাকা টন। এ কারণে এখন পর্যন্ত মিলের গুড় বিক্রি করে গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ কোটি টাকার বেশি আয় হয়েছে।

নাটোর সুগারমিলের জিএম রফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মিলে উৎপাদিত চিটাগুড়ের মধ্যে মাত্র ৫০-৬০ টন মজুত রয়েছে। বিক্রি হওয়া চিটাগুড় গত অর্থবছরের তুলনায় প্রায় ৫ কোটি টাকার বেশি আয় হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী