পদ্মায় নৌকাডুবি, দুই শিক্ষার্থী নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

চলছে উদ্ধার তৎপরতা রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে দুই জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য জানান। 

নিখোঁজ দুই জনের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিবিএ’র শিক্ষার্থী সূচনা এবং রিমন নামের অষ্টম শ্রেণির আরেকজন শিক্ষার্থী রয়েছেন।

চলছে উদ্ধার তৎপরতা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ইশতিয়াক হোসেন হৃদয় (২৭) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। আর রাত ৮টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় স্থানীয় এক আত্মীয়ের বাসায় ঢাকা থেকে বেড়াতে আসেন কয়েকজন। ঢাকার অতিথিসহ স্থানীয় ১৩ জনকে নিয়ে বিকালে নৌকায় পদ্মা নদীতে ঘুরতে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে পদ্মার স্রোতে নৌকাটি ডুবে যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের