নওগাঁ-৬ আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নওগাঁ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১০:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১০:৩০

ভোটগ্রহণ চলছে নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনে ভোট শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রাণীনগন ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনি এলাকায় মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। ১০৪টি কেন্দ্রে ইলেক্ট্রনিং ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনের তিন প্রার্থী হলেন, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইন্তেখাব আলম। 

সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

ভোটগ্রহণ চলছে

সকাল ৯টায় রাণীনগর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। জয়ের ব্যাপারী শতভাগ আশাবাদী তিনি। 

বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম ভোট দেন আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে। 

সকালে রাণীনগর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের