মান্দা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

নওগাঁ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০৩:৩৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৩:৩৭

মোল্লা এমদাদুল হক নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৫ হাজার ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মকলেছুর রহমান মকে পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট। উপজেলার ১০৮টি ভোট কেন্দ্রের ফলাফলে ৫১ হাজার ২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন এমদাদুল হক।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার এক লাখ ৫২ হাজার ১৭৮ জন।

উল্লেখ্য, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন মৃত্যুর পর এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক এবং ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী