ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোভ্যানচালক নিহত, আটক ১

পাবনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১১:২৬আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১১:২৬

আটক পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবারক হোসেন দুলাল (৩৫) নামে একজন অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন দুলাল আটঘরিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। আটক ছিনতাইকারী নাসির হোসেন (২৫) চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার রাতে চাটমোহর থেকে অটোভ্যান ভাড়া করে তিন জন ছিনতাইকারী আটঘরিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে পৌঁছামাত্র অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোবারক হোসেন দুলালকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে আহত দুলালকে উদ্ধার এবং একজন ছিনতাইকারীকে আটক করে। অন্যারা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী নাসিরকে থানায় নিয়ে যায়। আহত দুলালকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, আটক নাসিরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের