বগুড়ার গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও দেবর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৭:৪২






নিহত রচনা রানী রূপা বগুড়ার শিবগঞ্জের মোকামতলার শংকরপুর গ্রামে রচনা রানী রূপা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতের এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা শুক্রবার (৬ নভেম্বর) বিকালে শিবগঞ্জ থানায় মেয়ে জামাইসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে। শিবগঞ্জ সার্কেলের এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করেন।
আসামিরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত নারায়ণ চন্দ্র অধিকারীর ছেলে শ্বশুর আনন্দ চন্দ্র অধিকারী (৬১), শাশুড়ি রেখা রানী অধিকারী (৫৫), স্বামী অনিক চন্দ্র অধিকারী (২৮) ও দেবর অভিক চন্দ্র অধিকারী (২৩)।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, ব্যবসায়ী অনিক অধিকারী প্রায় তিন বছর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা কদুম শহর গ্রামে রতন চন্দ্র মোহন্তের মেয়ে রচনা রানী রূপাকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর থেকে নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রূপাকে শ্বাসরোধে হত্যা করা হয়। দায় এড়াতে তারা রূপা সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। রাত সাড়ে ১০টার দিকে তার লাশ বগুড়ার টিএমএসএম মেডিক্যাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ সার্কেলের এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রূপার সঙ্গে অনিকের দাম্পত্য কলহ চলছিল। মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে স্বামী অনিক ও দেবর অভিককে আটক করা হয়। নিহতের বাবা রতন চন্দ্র মোহন্ত শুক্রবার বিকাল আড়াইটার দিকে শিবগঞ্জ থানায় জামাইসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তখন স্বামী ও দেবরকে গ্রেফতার দেখানো হয়। তিনি আরও জানান, অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি