বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩০

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০৩:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:৫৩

করোনাভাইরাস শীত আসার পর থেকে বগুড়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আট হাজার ৬৪৭ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় দুটি পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৯০ জনের মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হন। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তিন জনের নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছেন একজন।

সূত্রটি আরও জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে ৩০ জন শনাক্ত হয়েছেন, এর মধ্যে সদরে ২২ জন, ধুনটে চার জন, গাবতলীতে দুই জন এবং শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় একজন করে রয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হলেন আট হাজার ৬৪৭ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২০২ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
‘প্রতি বাঁকে মনে হয় নতুন দেশ’, তাজিকিস্তানের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণকারী
‘প্রতি বাঁকে মনে হয় নতুন দেশ’, তাজিকিস্তানের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণকারী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার