ঋত্বিক ঘটকসহ বিখ্যাত ব্যক্তিদের বাড়ি সংরক্ষণের প্রতিশ্রুতি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৬:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৬:৫২

রাজশাহী সার্কিট হাউসে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবুসহ অন্যরা কালজয়ী চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার এবং কবি রজনীকান্ত সেনের বাড়ি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটক, অক্ষয় কুমার মৈত্রেয়, কবি রজনীকান্ত সেন ও স্যার যদুনাথ সরকারের বাড়ি সংরক্ষণের কথা বারবার শুনেছি। এই বাড়িগুলো দ্রুত সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি মুক্তমঞ্চ করার জন্য এখানকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বারবার বলে আসছেন। দ্রুত সময়ের মধ্যে এই মুক্তমঞ্চ যেন হয় সে ব্যবস্থা আমি নেবো।’

মতবিনিময় সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামারুল্লাহ সরকার, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের জেলা সভাপতি গোলাম মোর্শেদ, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের