শাহ মখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১২:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:৪৭

রাজশাহী

শাহ মখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার পর দুজন গ্রেফতার করা হয়েছে।  তারা হলেঅ মিঠু ও তার স্ত্রী বিউটি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত  উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে  শিক্ষার্থী মেহেদি হাসান কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন, তার ভাই মিঠুসহ ৯ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত করে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, রাতে মামলার পর মনিরুজ্জামান স্বাধীনের ভাই মিঠু ও তার স্ত্রী বিউটিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার ওই মেডিক্যাল কলেজ চত্বরে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি