গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

নাটোর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর সড়কে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত তিন জনের মধ্যে ২ জনের বাড়ি বড়াইগ্রামের রাজাপুর ও অপরজনের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।

লালপুর থানার ওসি সেলিম রেজা রবিবার (৬ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। নিহতরা হলেন, ফয়সাল (২০), সজীব (২১) ও জিহান (২০)।

ওসি সেলিম রেজা জানান, রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা সকালের হাঁটাহাঁটি করতে গিয়ে দুয়ারিয়া- কাশিমপুর সড়কের পাশে ধানের জমিতে ৩  যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পাশেই পরেছিল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। খবর পেয়ে লালপুর থানার একদল পুলিশ সকাল ৬টার দিকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি মধ্যরাতের, কেননা মরদেহগুলো শক্ত হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম