রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৮

গ্রেফতারকৃত রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে মাদক পরিবহনের দায়ে গ্রেফতারকৃত রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদকে কারাগারে পাঠানো হয়েছে।  

তার আগে শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাজিদকে প্রধান এবং নুরজ্জামানকে অপর আসামি হিসেবে দেখানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।  

ওসি মোজাফফর হোসেন জানান, মামলা গ্রহণের পর বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস থেকে থানা পুলিশ প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও সাজিদকে আদালতে সোর্পদ করে। সন্ধ্যা সাড়ে ৫টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালতের বিচারক আবু কাহার তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।  

উল্লেখ্য, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের