নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১০

বগুড়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৭:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৭:৩৯

দুর্ঘটনাকবলিত বাস বগুড়ার কাহালুতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে ফাহিমা বেগম (৪০) নামে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে উপজেলার দরগাহাট এলাকায় ভাণ্ডার জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব পরিবহনের একটি বাস শুক্রবার দুপুরে বগুড়া থেকে জয়পুরহাটের ক্ষেতলালে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি কাহালুর দরগাহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সেখানে নির্মাণাধীন ব্রিজের গার্ডারে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী ফাহিমা বেগম মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান।

নিহত ফাহিমা বেগম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।

ওসি জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের