শিবগঞ্জে যুবকের আবর্জনা চাপা দেওয়া লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৩

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার মুরাদপুর এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের আবর্জনায় চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মুখ বাধা, মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত, পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন ও একটি চোখ আঘাতপ্রাপ্ত ছিল।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, দুর্বৃত্তরা ৪-৫ দিন আগে ওই যুবককে হত্যা করে সংস্কারাধীন মহাসড়কের পাশে লাশটি ফেলে যায়। পরে আবর্জনা পড়ে লাশটি ঢেকে গিয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনের কাজ চলছে। শ্রমিকরা সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাজ করছিলেন। এ সময় আবর্জনার নিচে পচন ধরা একটি লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা ৪-৫ দিন আগে ওই যুবককে অন্য কোথায় হত্যা করে মুরাদপুরে মহাসড়কের পাশে ফেলে যায়। সেখানে আবর্জনায় লাশটি ঢেকে যায়। তার মুখ বাধা, মাথায় ধারালো অস্ত্রের আঘাত, পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন ও একটি চোখ আঘাতপ্রাপ্ত ছিল। তার পরনে জিন্সের প্যান্ট ও চেক শার্ট ছিল। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

অন্যদিকে গত রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার বেলতলী গ্রামে মাদ্রাসাছাত্র শেখ স্বাধীনকে (৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা আমতলী মাঝপাড়া গ্রামের শেখ শাহ্ আলম রাতে শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বেলতলী হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র শেখ স্বাধীন গত শনিবার সন্ধ্যায় বাথরুমে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার সকালে মাদ্রাসার পাশে গাংনই নদীর তীরে তার লাশ পড়েছিল। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, শিশু স্বাধীন হত্যার ঘটনায় তদন্ত চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক