পাবনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

পাবনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০২:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:২৩

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পাবনা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান শনিবার রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট।

এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

উল্লেখ্য, পাবনা পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৩৯টি ভোট কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ১২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৫ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস