রাজশাহীতে টিকা প্রয়োগ শুরু, প্রথমে নিলেন এমপি বাদশা

রাজশাহী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৩

সারাদেশের মতো রাজশাহীতেও করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে। রাজশাহীতে প্রথম করোনার টিকা গ্রহণ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে তিনি করোনার টিকা নেন। এ সময় তিনি বলেন, ‘এই ভ্যাকসিন আমার কাছে নিরাপদ মনে হয়েছে। কোনও ধরনের ব্যথা অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পর কোনোরকম অস্বাভাবিকও মনে হয়নি। তাই ভয় না পেয়ে সবার প্রতি আমি আহ্বান জানাবো ভ্যাকসিন গ্রহণ করুন। করোনাকে পরাজিত করে সুস্থ থাকুন।’

এমপি বাদশার টিকা নেওয়ার পর তার সহধর্মিনী অধ্যাপিকা তসলিমা খাতুন, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, জেলা প্রশাসক আবদুল জলিল, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এবং সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার করোনার টিকা গ্রহণ করেন। এরপর রামেক হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা টিকা নিতে শুরু করেন।

রাজশাহী শহরে মোট তিনটি কেন্দ্রে রবিবার টিকা প্রয়োগ শুরু হয়েছে। অন্য দুটি কেন্দ্র হলো—বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল। দুপুর ১২টায় পুলিশ হাসপাতালে টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহীতে উপজেলা পর্যায়ে ১০টি কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু হয়েছে। এর মধ্যে ৯ উপজেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এর বাইরে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রথমদিন টিকা গ্রহণকারীর সংখ্যা কম থাকার কারণে সীমিত আকারে বুথ আছে। তবে পযার্য়ক্রমে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বুথের সংখ্যাও বাড়ানো হবে। প্রথম ধাপে রাজশাহীর এক লাখ ৮০ হাজার মানুষকে টিকার আওতায় আনা সম্ভব। আপাতত যারা অ্যাপে নাম নিবন্ধন করেছিলেন তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ১৫টি ক্যাটাগরির নাগরকিরদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে করোনার প্রথম টিকা নিলেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। রবিবার সকাল পৌনে ১১ টায় তারা টিকা গ্রহণ করেন।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এই টিকাদান কেন্দ্রে প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে সকাল ১০টা থেকে। এখানে প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টএইচএ) ড. আকতারুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম।

করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক টিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওই দুই প্রশাসনিক কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আকতারুজ্জামান জানান, উপজেলায় মোট এক হাজার ২৭৭ টিকা পেয়েছি। সেই হিসাবে প্রথম ও দ্বিতীয় ড্রোজ টিকা দেওয়া হবে ৬ হাজার ৩৮৫ জনকে।

টিকা গ্রহণ করা উপজেলার পাকুড়িয়া গ্রামের ৭১ বছর বয়সের লুৎফর রহমান ও তার স্ত্রী ৬৬ বছর বয়সের মাজেদা বেগম জানান, নিবন্ধন করে আমরা স্বামী-স্ত্রী টিকা গ্রহণ করলাম। টিকা নেওয়ার পর তেমন কোনও অসুবিধা মনে হচ্ছে না। রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৩ জন টিকা গ্রহণ করেছেন বলে জানান টিকা প্রদানকারী কেন্দ্রর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মালেকা পারভীন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানে প্রথম নিবন্ধন করেন বাঘা প্রেস ক্লাবেস সভাপতি আবদুল লতিফ মিঞা। তবে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য আধাঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রাখা হয়। টিকা গ্রহণকারীদের মধ্যে থেকে কোনও সমস্যার বিষয়ে অভিযোগ আসেনি।

এদিকে টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপস্থিত ছিলেন ওসি নজরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান প্রমুখ।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার জানান, রাজশাহী জেলায় করোনা ভ্যাকসিনের বরাদ্দ এক লাখ ৮০ হাজার ডোজ, বগুড়ায় এক লাখ ৮ হাজার ডোজ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৮ হাজার ডোজ, নাটোরে ৪৮ হাজার ডোজ, নওগাঁয় ৮৪ হাজার ডোজ, পাবনায় ৮৪ হাজার ডোজ, সিরাজগঞ্জে ৯৬ হাজার ডোজ ও জয়পুরহাটে ২৪ হাজার ডোজ।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার আরও জানান, দুপুর পর্যন্ত টিকাগ্রহণকারীদের মধ্যে থেকে কোনও খারাপ রিপোর্ট পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের