নষ্ট মেশিনে কম তেল দেওয়ার অভিযোগ, প্রমাণ মিললো হাতেনাতে

নাটোর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬

ফিলিং স্টেশনের মেশিন নষ্ট হয়েছে বেশ আগেই। কিন্তু, তা মেরামত বা বদলে নতুন মেশিন না লাগিয়ে ওটা দিয়েই বিক্রি হচ্ছিল তেল। এতে ক্রেতারা জ্বালানি তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। এমনই একজন বুধবার অভিযোগ করায় সংশোধনের বদলে উল্টো তাকে মারধর করে পাম্প কর্তৃপক্ষ। এ নিয়ে সড়ক অবরোধের একদিন পর আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত চালালো কাজল স্বর্ণা ফিলিং স্টেশনে। ধরা পড়ে গেলো পাম্প মালিকের অসততা। এরপর ওই মেশিনটি সিলগালা করে দিয়ে পাম্প মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহে কাজল স্বর্ণা ফিলিং স্টেশনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফিলিং স্টেশনটির একটি মেশিন পরীক্ষা করে তা নষ্ট পাওয়ায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশন মালিক খালেদ মোশাররফকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

উল্লেখ্য, বুধবার দুপুরে ওই ফিলিং স্টেশন থেকে তেল কেনেন এক মোটরসাইকেল চালক। এসময় তেল কম পাওয়ার কথা বললে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে সঠিক ওজনে তেল দেওয়ার বদলে তাকে মারধর ও লাঞ্ছিত করে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন যানবাহনের শ্রমিক ওই ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ঘটনা দীর্ঘদিন থেকে চলছে দাবি করে পাম্পটির কর্তৃপক্ষের বিচার দাবিতে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। এরপর তাদের বিচারের আশ্বাস দেয় পুলিশ।

 

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম