মাদক বিক্রিতে বাধা, বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনপুর উপজেলার খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহতের নাম কুব্বাস আলী (৬৫)। তার বাড়ি খয়রা মাটিকাটা গ্রামে।

এ ঘটনায় তার দুই ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

স্থানীয়দের দাবি,, খয়রা মাটিকাটা গ্রামের নজরুল, শরিফুল ও মাইনুল এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর এদেরকে সহযোগিতা করে আসছে একই এলাকায় কাশেমের ছেলে শাহেদ আলী। কয়েকদিন আগে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নিহত কুব্বাস আলীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় কুব্বাস আলীর ওপর তারা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার দুই ছেলেসহ এলাকার তোফিল উদ্দিন ও মাইনুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। তাদের উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুব্বাস আলীকে মৃত ঘোষণা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী