নাচোল পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো ইভিএম’র মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতিও বেশ। সকাল ১১টা পর্যন্ত কোনও ভোটকেন্দ্র থেকেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটাররা বলছেন, প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হলেও ভোট চলাকালীন কোনও কারিগরি সমস্যা পাওয়া যায়নি এবং দ্রুততম সময়ে তারা ভোট দিতে পেরেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, প্রথম তিন ঘণ্টায় ১১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন অফিসের। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচনি এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবি’র বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন। আশা করছি, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে, নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু ও ধানের শীষের প্রার্থী মাসউদা আফরোজ হক সূচি জানান, সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দুই প্রার্থীই।

নাচোল পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৮ জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৮ জন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন। প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় টেকনিক্যাল প্রবলেমের কারণে দু’একটি কেন্দ্রে কিছুটা স্লো হলেও; আশা করছি, দুপুর হতে হতে কেন্দ্রানুযায়ী সব ভোটই কাস্ট হয়ে যাবে।

তিনি আরও জানান, নাচোল পৌরসভায় দুর্ঘটনা ঘটার কোনও সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। কেন্দ্র এবং মাঠ পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের