দেশের সব অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আ. লীগের নাম: তথ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সবকিছু সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন নয়। এই দলের নেতৃত্বে এ দেশের সকল অর্জন এসেছে।

তিনি আরও বলেন, আমরা আর কয়দিন পর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এরই মধ্যে গত পরশুদিন রাতে এই স্বাধীনতার ৫০ বছর পূর্তির পূর্বক্ষণে আরেকটি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হল বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়।
তিনি আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা

সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সাবেক এমপি আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সভা শেষে নৃপেন্দ্র নাথ দত্ত দুলাকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের