বগুড়া-রাজশাহী রুটের বাস চলেছে নাটোর পর্যন্ত

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ১৭:৫৬আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:৫৬

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আহ্বান করায় ওই রুটে বগুড়া থেকে কোনও বাস চলাচল করেনি। সোমবার সকাল থেকে বগুড়া হতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে বাস বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, হামলা, ভাঙচুরসহ ক্ষতির আশঙ্কায় নাটোর পর্যন্ত যান চলাচল করেছে।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক ফিরোজ উদ্দিন লেবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। ওই সমাবেশকে কেন্দ্র করে যানবাহনে হামলা ও ভাঙচুরের আশঙ্কা থাকায় মালিক ও শ্রমিকরা সকাল থেকেই বগুড়া-রাজশাহী ও বগুড়া-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তাদের বগুড়া থেকে নাটোর যাওয়ার পর সেখান থেকে অধিক ভাড়ায় রিকশা, ভ্যান, অটো রিকশায় গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক ফিরোজ উদ্দিন লেবু জানান, সোমবার রাজশাহীতে বিএনপি সমাবেশ ছিল। সেখানে বাসে হামলা ও ভাঙচুরের আশঙ্কা দেখা দেওয়ায় শুধু বগুড়া-রাজশাহী, বগুড়া-চাঁপাইনবাবগঞ্জ রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে কিছু যানবাহন নাটোর পর্যন্ত যাতায়াত করেছে।

বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আকতারুজ্জামান ডিউক জানান, রাজশাহীতে বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষ বা ভাঙচুরের আশঙ্কা ছিল। এরপরও বাস চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের