যমুনার তীর থেকে নারী মৎস্য কর্মকর্তার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ২১:৩৭আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৩৭

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে ফারহানা নাজনীন (৫০) নামে এক মৎস্য কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

ফারহানা নাজনীন সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. হামীম জানান, বিকালে হার্ডপয়েন্ট এলাকায় যমুনার তীরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। তার দেহের অর্ধেক পানিতে আর বাকি অর্ধেক সিসি ব্লকের ওপরে ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মৎস্য কর্মকর্তা ফারাহানার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার দেহের কিছু অংশ পানিতে ভাসলেও জুতা ও হ্যান্ডব্যাগ নদীর পাড়ে শুকনো জায়গায় ছিল। তিনি কীভাবে মারা গেলেন, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।’ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের