বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে আহত ২০

নওগাঁ প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৪:১৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৪:১৩

নওগাঁয় বিএনপির মিছিলে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জানান, সম্প্রতি দেশে মোদিবিরোধী আন্দোলনে হামলা ও হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মিছিল বের করা হয়। এতে বাধা দেয় পুলিশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি, রাবার বুলেট ছোড়া হয় ও লাঠিচার্জ করা হয়।

এতে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। তবে পুলিশ জানায় আন্দোলনকারীরা হঠাৎ মারমুখী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়া হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী