আইসিইউ’র জন্য ঢাকা থেকে বগুড়ায় গিয়েও বাঁচতে পারলেন না গৃহবধূ

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ১৮:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:২৩

ঢাকার একটি হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন না করোনায় আক্রান্ত কুলসুম আরা (৪০) নামে এক গৃহবধূ। রবিবার (৪ এপ্রিল) সকালে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালটির মুখপাত্র আবদুর রহিম রুবেল এসব তথ্য জানান। 

স্বজনরা জানান, কুলকুম আরা নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের ডাকাহার গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। ওই দম্পতি পরিবার নিয়ে ঢাকায় বাস করেন। শনিবার কুলসুম করোনাভাইরাসে আক্রান্ত হন। তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু কোথাও তারা আইসিইউ বেড পাননি। উপায় না পেয়ে পরিবারের সদস্যরা আইসিইউ সেবা পেতে তাকে নিয়ে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের দিকে রওনা হন।

হাসপাতালটির মুখপাত্র আবদুর রহিম রুবেল জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূকে আমাদের এখানে আনা হয়। আইসিইউতে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের