ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ১১:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১২:০১

নাটোরের সিংড়া উপজেলার ফেরিঘাট ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার দুই শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শিক্ষক। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ​শনিবার (২৪ এপ্রিল) সকালে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার এ তথ্য জানান।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কেচুয়া গ্রামের সামাদের ছেলে ও নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা ও একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ। তার বাড়ি শহরের উত্তরবড়গাছা এলাকায়। তিনিও একই মাদ্রাসার শিক্ষক।

এসআই কিশোর কুমার জানান, শনিবার সকাল আটটার দিকে ওই তিন শিক্ষক মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত মোটরসাইকেল চালক আব্দুল হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ​মরদেহ দুটি উদ্ধার করেছে।

/আইএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী