ঘরে রাখা বিস্কুট খাওয়ায় ছোট ভাইকে হত্যা!

নাটোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ১১:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:৫৫

ছয় বছর বয়সী চাচাতো ভাই ঘরে রাখা বিস্কুট খেয়ে ফেলেছিল। এই অপরাধে হত্যা করা হয় ওই শিশুটিকে। খবর পেয়ে পুলিশ হত্যাকারীকে আটকের পাশাপাশি ভুট্টাক্ষেতে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করেছে।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসকাম মৃধা সোমবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশু হাবিব নকডাঙ্গা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটক আসিফ আলী একই গ্রামের নাজির উদ্দীনের ছেলে।

ওসি নজরুল জানান, রবিবার দুপুরে হাবিব তার চাচাতো ভাই আসিফের ঘরে থাকা বিস্কুট খেয়ে ফেলে। বিষয়টি বুঝতে পেরে আসিফ হাবিবকে শূন্যে তুলে মাটিতে ছুড়ে ফেলে। এরপর শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের ভুট্টাক্ষেতে মরদেহ লুকিয়ে রাখে। এদিকে হাবিবকে খুঁজে না পেয়ে তার খোঁজ করার এক পর্যায়ে ভুট্টাক্ষেতে রাত সাড়ে ৯ টার দিকে হাবিবের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ শেষে আসিফকে আটক করার পর সে ঘটনা স্বীকার করে।

ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম