ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

জয়পুরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ২২:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:০৩

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামপুরা গ্রামের আজাহার আলী নামে এক গরিব কৃষকের দুই বিঘা জমির পাকাধান রোজা রেখে ছাত্রলীগ নেতাকর্মীরা কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদসহ অন্য নেতাকর্মীরা।

কৃষক আজাহার আলী বলেন,‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের।

পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলার গরিব কৃষকদের ধান কাটা কাজে সহযোগিতা করতে উপজেলা ছাত্রলীগ একটি টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম