ঝগড়ার জেরে নারী ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা প্রতিনিধি
০৮ মে ২০২১, ১৫:৫৩আপডেট : ০৮ মে ২০২১, ১৫:৫৩

পাবনা শহরের দিলালপুর মহল্লায় দুই ভিক্ষুকের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে আল্লাদী খাতুন (৪৫) নামের এক নারী ভিক্ষুককে ছরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক বড় বাজার এলাকাসহ আশপাশের মহল্লায় ভিক্ষা ও যাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকির নিচে অবস্থান নেন। এ সময় ভিক্ষুক শিল্পী খাতুনের মা আল্লাদী খাতুনের (৪৫) সঙ্গে অপর নারী ভিক্ষুকের বাগবিতণ্ডা ও এক পর্যায়ে দু’জনের মধ্যে চুল ধরে টানাটানি শুরু হয়। এ সময় পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক আল্লাদীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় অন্য ভিক্ষুকরা ধাওয়া দিলে ওই ভিক্ষুক পালিয়ে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দোষী ভিক্ষুকের বাড়ি সুজানগর উপজেলায় বলে জেনেছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আল্লাদী শহরের অনন্ত বাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে দোষী ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের