বিদ্যুৎস্পৃষ্টে নারী গৃহকর্মীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০২১, ১৮:১০আপডেট : ০৯ মে ২০২১, ১৮:১০

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আকতার (৩২) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মে) সকালে শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ার ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত গৃহবধূ দু’সন্তানের জননী।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শারমিন আকতার বগুড়ার গাবতলী উপজেলার ভুলুগাড়ি গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী। তিনি দুই মেয়ে নিয়ে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া ঘোনপাড়ায় ভাড়া বাসায় থাকতেন ও আশপাশের বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। রবিবার বেলা ১১ টার দিকে ভাড়া বাড়ির ঘরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, মৃত ওই গৃহকর্মীর বাম হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দাগ রয়েছে। পরিবার থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী