যথেচ্ছভাবে পুকুর ভরাট বন্ধে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
১২ মে ২০২১, ২০:৪৬আপডেট : ১২ মে ২০২১, ২০:৪৬

রাজশাহী নগরীতে যথেচ্ছভাবে পুকুর ভরাট বন্ধে মানববন্ধন ও পথ সভা করেছে ‘রাজশাহী জীববৈচিত্র সংরক্ষণ জোট’।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে সীমিত পরিসরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পুকুর ভরাট বন্ধে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

নগরীর পুকুর, জলাশয় ভরাট বন্ধে ‘রাজশাহী জীববৈচিত্র সংরক্ষণ জোট’র পক্ষ থেকে ছয়টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

সিএস দাগ/খতিয়ান অনুযায়ী রাজশাহী নগরীর প্রতিটি পুকুর, জলাশয় চিহ্নিত করা। সিএস দাগ/খতিয়ান অনুযায়ী প্রাপ্ত পুকুর, জলাশয়গুলো উদ্ধার করা (ভরাট হয়ে থাকলে অপসারণ করে খনন করা। সিএস দাগ/খতিয়ান অনুযায়ী উদ্ধারকৃত পুকুর, জলাশয়গুলো সংরক্ষিত জলাশয় হিসাবে গেজেটভুক্ত করা এবং সংরক্ষণ করা। পুকুর ভরাট বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা। পুকুর, জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান রাজ ও সদস্য সচিব জনাব রেজাউল করিম মহব্বত, সামাজিক ন্যায় বিচার এর আহ্বায়ক মাহবুব জামান তপন ও সদস্য সচিব সৈয়দ আহমেদ বাবলা, তারুণ্যের শক্তির আহ্বায়ক মালেক তুহিন ও সদস্য সচিব রায়হান হালিমসহ চন্দন আহমেদ, সুফিয়ান বাবু, আকবার আমিন বিদ্যুৎ, লেলিন ইসলাম, এস এম আদিদুল আনাম, বিপুল রহমান, রকি ইসলাম ও সেলিম মনোয়ারসহ প্রায় ৫০ জন নেতৃবৃন্দ।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম