শনাক্তের হার ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ‘বিশেষ লকডাউন’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৭:০০আপডেট : ২৪ মে ২০২১, ১৭:০০

করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে সোমবার (২৪ মে) দিবাগত রাত ১২টা থেকে ৭ দিনের ‘বিশেষ লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে টেস্টের তুলনায় শনাক্তের হার ৫০ শতাংশেরও বেশি হওয়ায় এই বিশেষ লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুপুরে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শেষ এই লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এতে আগামী ৩০ মে পর্যন্ত জেলা থেকে কেউ বাইরে যেতে এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। তবে জরুরি পরিষেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সম্প্রতি করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহের করোনা শনাক্তের হার ৫০ শতাংশের অধিক হওয়ায় জেলাজুড়ে আগামী ৩০ মে পর্যন্ত সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, জরুরী পরিষেবা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় আম বাজারজাত করা যাবে বলে তিনি জানান।

এদিকে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান,‘স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার বলেন, আগামীকাল থেকে জেলায় প্রবেশের সকল পথ সিলগালা করা হবে যাতে কেউ জেলায় প্রবেশ করতে এবং জেলা থেকে বাইরে যেতে না পারে। পাশাপাশি সর্বাত্মক কঠোর লকডাউন মেনে চলতে বাধ্য করা জবে জনগণকে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২৯১ জন এবং মারা গেছেন ২৯ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫’শ জনের। যার মধ্যে গত এপ্রিল থেকে মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। যার মধ্যে গত ৯ দিনেই আক্রান্ত হয়েছে ১৯৪ জন।

/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি