রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মোস্তাক হোসেন

রাজশাহী প্রতিনিধি
২৮ মে ২০২১, ১১:৩৩আপডেট : ২৮ মে ২০২১, ১১:৩৩

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন তুহিন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদায়ী রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মে) উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রামেবি আইন ২০১৬ এর ১২(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন তুহিনকে উপাচার্য হিসেবে এই নিয়োগের কথা বলা হয়। তিনি ১৯৮৪ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাশ করেন। তিনি রামেক শাখা ছাত্রলীগ ও রাজশাহী মহানগর ছাত্রলীগসহ ছাত্রলীগের জাতীয় পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৬০ সালের ১ জানুয়ারি শরীয়তপুর জেলার নাড়িয়া থানার বিজনপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন এজেডএম মোস্তাক হোসেন তুহিন। দেশের চিকিৎসা পেশার উন্নয়নে তাঁর অবদান রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়। ওই দিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদকে পরবর্তী উপাচার্য যোগদান না করা পর্যন্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন কাজ পরিচালনার জন্য বলা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী