‘অন্য জেলা থেকে আক্রান্তদের প্রবেশেই নওগাঁয় সংক্রমণ বৃদ্ধি’

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
২৯ মে ২০২১, ১৫:১৯আপডেট : ২৯ মে ২০২১, ১৫:২৪

নওগাঁয় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ জেলায় শতকরা ৫৭ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের মধ্যে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় অনেকেই নওগাঁয় আসতে পারেনি। কিন্তু দূরপাল্লার পরিবহন চালু হওয়ার পর বিভিন্ন জেলা থেকে অনেকেই নওগাঁয় আসছেন। তাদের অনেকেই করোনা আক্রান্ত হয়েই নওগাঁয় প্রবেশ করছেন এবং মিশে যাচ্ছেন মানুষের ভিড়ে। যার ফলে আশঙ্কাজনকভাবে নওগাঁয় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, ‘যেহেতু চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে এই জেলার যোগাযোগের হাইওয়ে সড়ক ছাড়াও ছোট যেসব সড়ক রয়েছে সেগুলোতেও ইতোমধ্যে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাতে কেউ অকারণে যাতায়াত করতে না পারে। আর যেসব পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে সেগুলোতে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে।’

জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ বলেন, ‘পাশের জেলা থেকে যাতে নওগাঁয় করোনা সংক্রমণ ছড়াতে না পারে এজন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় হাট-বাজার ও গণপরিবহনে সামাজিক দূরত্ব, শতভাগ মাস্ক ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ কার্যকরে আরও বেশি নজরদারির কথা বলা হয়েছে। নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। আর বাংলাদেশ-ভারত সীমান্তে আছে ধামইরহাট, পত্নীতলা, সাপাহার ও পোরশাসহ চারটি উপজেলা। এই সব উপজেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বারী বলেন, ‘হঠাৎ করে নওগাঁয় আশঙ্কাজনকভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। যদিও এখন পর্যন্ত নওগাঁয় কারও দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চালু হওয়ার ফলে অনেকেই নওগাঁয় প্রবেশ করছে। আরা যারা প্রবেশ করছে তারা বাইরে থাকা কালে করোনা পরীক্ষা করাচ্ছে না। নওগাঁর আসার পর করোনা পরীক্ষা করাচ্ছেন এবং অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে। যারা ঢাকা থেকে প্রবেশ করছে তারা ঢাকায় করোনা পরীক্ষা করে নওগাঁয় প্রবেশ করলে এত দ্রুত নওগাঁয় করোনা ছড়াতো না।’

সিভিল সার্জন আবু হানিফ বলেন, ‘নওগাঁর সীমান্তবর্তী উপজেলাগুলোয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার শতকরা ৫৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা আমাদের ভাবিয়ে তুলছে। আমরা সবকিছু নজরদারিতে রেখেছি। রোজার মধ্যেও নওগাঁয় করোনা আক্রান্তের সংখ্যা কম ছিল। হঠাৎ করেই গত দুই দিন থেকে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নওগাঁয় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত করা হয়েছে ২২০৮ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৯৪ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮১২ জন। আইসোলেশনে রয়েছেন ৮ জন। শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ জনের।’ তিনি জানান, নওগাঁয় করোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত ডাক্তার, বেড ও অস্কিজেনের ব্যবস্থা আছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের