নওগাঁ পৌর এলাকা ও নিয়ামতপুর উপজেলা লকডাউন

নওগাঁ প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৬:০০আপডেট : ০২ জুন ২০২১, ১৬:৪৪

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে জেলার নিয়ামতপুর উপজেলাও সর্বাত্মক লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। এ বিষয়ে ১৫টি বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। 

বুধবার (২ জুন) দুপুর ২টার দিকে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর রশিদ প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ডিসি জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে সদর উপজেলার পৌর এলাকাকে সাত দিনের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নিয়ামতপুর উপজেলায়ও লকডাউনের সিদ্ধান্ত নেয় কমিটি।

তিনি আরও জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিষেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান