কমছে না সংক্রমণ, রাজশাহীতে আরও ৭ দিন লকডাউন

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২১, ২২:০৭আপডেট : ১৬ জুন ২০২১, ২২:৩৯

করোনায় মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।

বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত সার্কিট হাউজে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিং করে নতুন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মেয়র লিটন।

রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১১ জুন থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। ১৭ জুন রাত ১২টায় এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মেয়র লিটন বলেন, গত ছয় দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। সংক্রমণ ওঠানামা করলেও মৃত্যুর হার একই থেকে গেছে। ফলে সর্বাত্মক লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সিটি মেয়র আরও বলেন, রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪৪.৪৩ শতাংশ। এটা একটি
অ্যালার্মিং সিচুয়েশন। তাই আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারের দেওয়া বিধিনিষেধ অনুসারে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী, জেলা প্রশাসক আব্দুল জলিল ও সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁসহ আশপাশের অন্য কোনও জেলা থেকে যানবাহন প্রবেশ করতে পারবে না, রাজশাহী থেকেও কোনও যানবাহন জেলার বাইরে যাবে না। ঢাকাসহ দূরপাল্লার সব রুটের যানবাহন ও ট্রেন চলাচল আগের মতোই বন্ধ থাকবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী