রামেক হাসপাতালে ১৩ মৃত্যু, ১২ জনই রাজশাহীর

রাজশাহী প্রতিনিধি
২২ জুন ২০২১, ১১:৪৯আপডেট : ২২ জুন ২০২১, ১১:৪৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) জানানো তথ্যমতে, মৃতদের ১০ জন পুরুষ ও তিন জন নারী। যাদের পাঁচ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে গত ১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২২৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের একজন। এদের মধ্যে ছয় জন মারা যান আইসিইউতে। মৃতদের মধ্যে নয় জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

হাপাতাল সূত্র জানায়, চলতি মাসে সবচেয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয় গত ৪ জুন। এদিন ১৬ জন মারা যান। আর সবচেয়ে কম চার জন মারা যান ১২ জুন। মৃত ২২৯ জনের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১১৭। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এদের নমুনা পরীক্ষার পর দুই-একজন ছাড়া সবারই করোনা পজিটিভ এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নাটোরের সাত, নওগাঁর পাঁচ ও কুষ্টিয়ার একজন রয়েছেন। সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩০৯ বেডের বিপরীতে হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৩৯৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬১, নাটোরের ৩৩, নওগাঁর ৩০, পাবনার সাত, কুষ্টিয়ার পাঁচ এবং চুয়াডাঙ্গার একজন রোগী রয়েছেন। আর আইউসিইউতে ভর্তি আছেন ১৯ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী