তৃতীয় দফায় রাজশাহীতে আরও এক সপ্তাহ লকডাউন

রাজশাহী প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৭:৫৫আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:৫৫

তৃতীয় দফায় রাজশাহীতে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। চলবে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। বুধবার (২৩ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সংবাদ সম্মেলন করে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

তিনি বলেন, মঙ্গলবার (২২জুন) সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকায় বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত হয়। যেন মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে।

জেলা প্রশাসক আবদুল জলিল আরও বলেন, লকডাউনে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। লকডাউনের সময় বাস, ট্রেনসহ কোনও প্রকার যানবাহন রাজশাহী নগরীতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে রাজশাহী মহানগর থেকে বাইরেও যেতে পারবে না। তবে আমসহ কৃষি ও খাদ্যসামগ্রীবাহী পরিবহন চলাচল করবে। জনসমাবেশ হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। ১৬ জুন আরও সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। বুধবার তৃতীয় দফায় আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক