লকডাউনে শিক্ষিকার বাড়িতে চলছে পরীক্ষা

পাবনা প্রতিনিধি
২৮ জুন ২০২১, ১৮:০১আপডেট : ২৮ জুন ২০২১, ১৮:০৩

পাবনার ঈশ্বরদীতে লকডাউন উপেক্ষা করে একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকার বাড়িতে পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সোমবার (২৮ জুন) শহরের শেরশাহ রোড এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যে কোমলমতি শিশুদের বাড়িতে ডেকে পরীক্ষা নেওয়ার ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শহরের শেরশাহ রোড এলাকার সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুল প্রতিষ্ঠানটি বন্ধ। পাশেই প্রতিষ্ঠানের শিক্ষিকা ববির বাড়ি। সোমবার তার বাড়ির একটি কক্ষে চলছিল পরীক্ষা। সেখানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শিশু শ্রেণি, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

এ সময় সাংবাদিক দেখে সেখানে প্রবেশ ও ছবি তুলতে বাধা দেন শিক্ষিকা ববি। তিনি বলেন, এখানে কোনও পরীক্ষা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের এমনিতেই ডাকা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রথম শ্রেণির এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষিকা মঞ্জুয়ারা বলেছেন শিশুদের পরীক্ষা নেবেন। তাই শিশুদের পরীক্ষা দিতে শিক্ষিকা ববির বাড়িতে নিয়ে এসেছি।

এদিকে কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার রুটিন কৌশলে তৈরি করেছে স্কুল কর্তৃপক্ষ। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নেই। শুধু কোন কোন শিক্ষিকার বাড়িতে পরীক্ষা হবে তাদের নামের তালিকা উল্লেখ করা আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সময়সূচি। ১০ জন শিক্ষার্থী একসঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও রুটিনে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ ঘট্নায় ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ধরেননি।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক