খাদ্য সহায়তা পেলেন ঈশ্বরদীর পরিবহন শ্রমিকরা

পাবনা প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ০০:০৪আপডেট : ০৬ জুলাই ২০২১, ০০:০৪

পাবনার ঈশ্বরদীতে করোনাকালে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে তাদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

সারাদেশে চলা কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় ঈশ্বরদীর ১০০ জন পরিবহন শ্রমিকের মাঝে সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ।

এ সময় ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও লাইন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার উপস্থিত ছিলেন।

ইউএনও ইমরুল কায়েস বলেন, ‘লকডাউনের কারণে যেসব পেশাজীবী কর্মহীন হয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হয়। সে অনুযায়ী এই খাদ্য সহায়তা দেওয়া হলো।’

মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার নির্দেশনা অনুযায়ী কোনও মানুষ যাতে খাদ্যকষ্টে না পড়েন সেজন্য প্রতিদিন এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে। করোনার সংক্রমণ সময়ে আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যেকোনও প্রয়োজনে ঈশ্বরদী পৌরসভা আপনাদের সঙ্গে থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘ছিনতাইকারী-মলম পার্টি ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হ‌বে’
হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল শুরু
সিলেটে শ্রমিককে মারধর, হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী