পাটক্ষেতে পড়ে ছিল নারীর গলা কাটা লাশ 

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১৩:১২ আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:১২

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া পূর্বপাড়া (কারিগরপাড়া) এলাকার একটি পাটক্ষেত থেকে এক নারীর গলা ও হাতের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনের জমি থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত নারীর নাম আতিকা খাতুন (৪৮)। তিনি কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। আতিকা চার সন্তানের জননী। তার দুই ছেলে দুই মেয়ে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছাগল নিয়ে মাঠে গিয়ে আর ফিরে আসেননি আতিকা। তবে সন্ধ্যার আগে ছাগলগুলো ঠিকই বাড়ি চলে আসে। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের পেছনে পাট ও ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশের গলাকাটা ছাড়াও তার বাম হাতের কবজির রগ কাটা রয়েছে। এছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

ওসি সোহরাওয়ার্দী আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। বুধবার সকালে লাশের ময়নাতদন্তে জন্য রাজশাহী মেডিক্যাল (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর চার জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
হত্যার পর পেট কেটে বস্তায় ভরে লাশ ফেললো পানিতে, যেভাবে ধরা পড়লো খুনিরা
স্কুলছাত্রীকে হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে অটোরিকশাচালক
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
সর্বশেষ খবর
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা