করোনা উপসর্গে মৃত নারীকে গোসল করালেন ইউএনও

বগুড়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১৮:২৮আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:৩০

করোনার উপসর্গ নিয়ে মারা যান বগুড়ার সোনাতলার বাসিন্দা রিনা বেগম (৫৫)। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা গোসল করানোর জন্য আসেনি। পরে খবর পেয়ে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন বেশ কয়েক দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী রিনা বেগমের করোনার উপসর্গ ছিল। মঙ্গলবার শ্বাসকষ্ট বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল তিনটার দিকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে আনা হলে দাফনের গোসল করাতে কেউ রাজি হয়নি। অনেকে ভয়ে তাদের বাড়ির আশপাশেও আসেনি।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন করোনায় আক্রান্ত। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে তার স্ত্রী রিনা বেগম করোনা সন্দিগ্ধ। রিনা বেগমের মেয়ে জানান, গ্রামের কেউ তার মায়ের মরদেহ গোসলে রাজি হচ্ছে না। খবরটি জানতে পেরে ইউএনও সাদিয়া আফরিন, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, ওসি রেজাউল করিম, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন রাত ২টার দিকে মৃতের বাড়িতে যান। কেউ রাজি না হওয়ায় নির্বাহী কর্মকর্তা এক নারীর সহযোগিতায় গোসল করান। পরে তাদের অনুরোধে কয়েকজন গ্রামবাসী এলে জানাজা শেষে কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল দীর্ঘক্ষণ ফোন না ধরায় ওই নারী করোনা পজিটিভ না করোনা উপসর্গে মারা গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। 

ইউএনও সাদিয়া আফরিন সাংবাদিকদের জানান, মৃত ওই নারীকে গোসল করাতে কেউ রাজি হচ্ছিলেন না। তার স্বামী করোনায় আক্রান্ত। তিনি এক বৃদ্ধার সহযোগিতায় তাকে গোসল করিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম