পিতার বিচার দাবিতে সন্তানদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৬:৫২আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:৫৭

পাবনায় পিতাকে মায়ের ‘হত্যাকারী’ উল্লেখ করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সন্তানেরা। মানববন্ধনে সৎ মা-বোনকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সূর্য খাতুনের দুই সন্তান মো. নাজমুল হোসেন ও নাছিমা খাতুনের সঙ্গে এলাকাবাসীও অংশ নেন।

সূর্য খাতুনের সন্তান মো. নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, ‘পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাজ গ্রামের বাসিন্দা পিতা মো. মাজেদ শেখ যৌতুকের জন্য মা সূর্য খাতুনকে প্রায়ই মারধর করতেন। এক পর্যায়ে পিতা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মায়ের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়। অবশেষে গত ১১ জুন আমরা দুই ভাই-বোন বাড়িতে না থাকায় পিতা মাজেদ শেখ, সৎ মা হালিমা খাতুন ও সৎ বোন মারধরের পর শ্বাসরোধে করে মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সাঁথিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ রহস্যজনক কারণে অপমৃত্যু মামলা দায়ের করে।’

তিনি আরও বলেন, ‘আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তিনি মামলাটির সঠিক তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে তাদের সঙ্গে ডাঙ্গামাজ গ্রামের রুহুল প্রামানিক, মর্জিনা খাতুন, আনার প্রাং, শাজাহান প্রাং, মানিক চাঁনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের