রাজশাহী মেডিক্যালে একদিনে আরও ১৭ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১০:২৭আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:২৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের চার, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার দুই জন করে, নওগাঁ-বগুড়া ও ঝিনাইদহের একজন করে রোগী আছেন। 

এদের মধ্যে আট জন পুরুষ এবং ৯ জন নারী। এদের পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ১১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চার জন রয়েছেন। 

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৫ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। রবিবার সকাল পর্যন্ত ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৬ জন।

এদিকে রাজশাহীতে কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। শনিবার রাতে দুটি ল্যাবে রাজশাহীর ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৪ শতাংশ কমে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার এ হার ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ। গত বৃহস্পতিবার ছিল ৩৪ দশমিক ৭৭ শতাংশ, গত বুধবার ২৫ দশমিক ৮৫ শতাংশ, গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের