সাড়ে ৩ লাখ ভারতীয় পটকাসহ দুই ভাই গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ০১:০০আপডেট : ১৯ জুলাই ২০২১, ০১:০০

রাজশাহী মহানগরীতে এস.এ পরিবহনের শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মহানগরীর মোহনপুর থানা দর্শনপাড়ার মো. আমিরুল হকের ছেলে মো. মিলন রানা (২৮) ও তার ভাই মো. রায়হান আলী (২৩)।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনপাড়া থেকে মিলন ও রায়হানকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমারপাড়া এস.এ পরিবহনের শাখা থেকে ১১টি বস্তায় ভর্তি দুই লাখ ৩৫ হাজার ৬০০ টাকার তিন লাখ ৫৭ হাজার হাজার পিস ভারতীয় পটকা উদ্ধার হয়।

ওসি নিবারন চন্দ্র বর্মন আরও বলেন, এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গ্রেফতারকৃতরা। তারা সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম