জবাইয়ের সময় গরুর লাথিতে মিস্ত্রির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ২১:২৭আপডেট : ২২ জুলাই ২০২১, ২১:২৭

বগুড়ার শাজাহানপুরে জবাইয়ের সময় পেটে কোরবানির গরুর লাথিতে নুরুল ইসলাম (৫০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় রাজমিস্ত্রি নুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে এলাকায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। ঈদুল আজহার দিন সকাল ১০টার দিকে স্বজনদের সঙ্গে গরু কোরবানি করছিলেন।

জবাইয়ের জন্য মাটিতে শোয়ানোর চেষ্টা করলে গরু লাফালাফি করতে থাকে। এক পর্যায়ে ক্ষিপ্ত গরু নুরুল ইসলামের পেটে লাথি দেয়। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, নুরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। আত্মীয়-স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী