যমজ সন্তান জন্মের এক সপ্তাহ পর করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৮:৪৬আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৮:৪৬

যমজ সন্তান জন্মের এক সপ্তাহ পর মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী শারমিন সুলতানা শাম্মি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারমিন সুলতানার বাড়ি পাবনা পৌর শহরের কলাবাগান মহল্লায়। তিনি করোনা পজিটিভ ছিলেন। এক সপ্তাহ আগে যমজ সন্তানের মা হন। গত ১৩ জুলাই সকালে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনার উপসর্গ নিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তির জন্য যান। শারীরিক অবস্থা অনেক খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খুঁজে না পেয়ে রাজারবাগের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ১৫ জুলাই তার ডেলিভারি করানোর সিদ্ধান্ত নিলে শাম্মি যমজ কন্যা সন্তান জন্ম দেন। জন্মের পর থেকে বাচ্চা দুইটিকে এনআইসিইউতে রাখা হয়। এরপর শাম্মির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং শুক্রবার (২৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

শারমিনের মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা জানিয়েছেন পাবিপ্রবি শিক্ষক ড. এম আব্দুল আলীম, ড. আওয়াল কবির জয়, কামাল হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে