কাউন্সিলরের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২০:৩৪আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হোসেনের বিরুদ্ধে সোহেল রানা (৩৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সোহেল রানা উপজেলার পৌর সদরের পুকুর পাড় মহল্লার আসাব আলীর ছেলে। রবিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশের মার্কেটে গেলে কাউন্সিলর নাজমুল হাসান, হৃদয় খান এবং রানা মিলে তাকে বেধড়ক মারধর করেন। আহত সোহেল রানাকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। সোমবার (২৬ জুলাই) দুপুরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাউন্সিলর নাজমুল হাসানের ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ভয়ে থানায় মামলা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন নিহত সোহেলের পরিবার। তবে কী কারণে সোহেলকে মারধর করা হয়েছে তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সোহেল রানার মা রোমি বেগম (৬০) বিলাপ করতে করতে বলেন, ‘নাজমুল, হৃদয় আর রানা মিলে আমার ব্যাটাকে মাইরা ফালাইছে বাপরে, আমার ব্যাটা কী এমন কইছিলো যার লাইগা মাইরা ফালান লাগবে। আমি গরিব মানুষ কার কাছে বিচার চামু। পুলিশকে ডাকছি এহনো আইছে না। ওরা মেলে টেহা আলা তাই পুলিশ আইছে না।’

এ বিষয়ে নিহতের ভাতিজা সানিম অভিমান করে সাংবাদিকদের বলেন, ‘যান যান নেতা ডাকে, এ বিচার আমরা পাবো না। এ দেশে কে তাদের বিচার করবে? যার গেছে সেই বোঝে। আমরা বিচারও পামু না তাই কারও কাছে বিচারও চাই না।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদ মাহমুদ খান বলেন, ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। কী কারণে এই মৃত্যু হয়েছে তা তদন্তের পরে জানা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী