জমি চাষের সময় বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৫:০০আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৫:৪৫

বগুড়ার নন্দীগ্রামে জমি চাষাবাদের সময় বজ্রাঘাতে কৃষক বাবা ও মাদ্রাসাছাত্র ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের শরিষাবাদ মাঠে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বজ্রাঘাতে মারা যাওয়া দুই জন হলেন নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত সাদেক আলীর ছেলে কৃষক আবদুস সামাদ (৪৫) ও তার ছেলে স্থানীয় মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান হাবিব (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আবদুস সামাদ পাওয়ার টিলার দিয়ে গ্রামের শরিষাবাদ মাঠে ধানের জমি চাষ করছিলেন। মাদ্রাসা বন্ধ থাকায় হাবিব তার বাবাকে মাঠের কাজে সহযোগিতা করছিল। এসময় হঠাৎ বজ্রাঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। আশপাশে থাকা কৃষকরা ছুটে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সামাদ ও ছেলে হাবিবের মৃতদেহ বাড়িতে নেওয়া হয়।

উপজেলার বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, বাবা-ছেলের মৃত্যুতে শুধু পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

/টিটি/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম