রাবি শিক্ষার্থীদের টিকার চতুর্থ ধাপের নিবন্ধন শুরু বুধবার 

রাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৫:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৫:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে নতুন করে তথ্য সংগ্রহ শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তিনধাপে তথ্য সংগ্রহ করা হলেও জাতীয় পরিচয়পত্র জটিলতায় অনেক শিক্ষার্থী টিকার নিবন্ধন করতে পারেননি। এ অবস্থায় বুধবার (২৮ জুলাই) থেকে বাদ পড়া শিক্ষার্থীদের চতুর্থ ধাপের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় ধাপে যেসব শিক্ষার্থীর তথ্য স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছিলো, তারা সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পেরেছেন। অনেকেই ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। তৃতীয় ধাপে সংগৃহীত তথ্য স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। নতুন তালিকার তথ্যগুলো সুরক্ষা অ্যাপে আপলোড হলেই তৃতীয় ধাপের তথ্য প্রদানকারীরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তৃতীয় ধাপেও অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। তাদের অনেকেই নতুন জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন এবং অনেকের জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন। এসব ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থধাপে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যারা আগে তথ্য দিতে পারেননি, তারা বুধবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে আগামী ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত তথ্য দিতে পারবেন। 

যে লিংক ব্যবহার করে তথ্য দিবে তা হলো- https://sites.ru.ac.bd/studentnid/login.php

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার কোনও উপায় নেই। সেক্ষেত্রে (https://services.nidw.gov.bd/new_voter) এই লিংকে প্রবেশ জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা যাবে। 

 

/টিটি/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী